db domain management

.BD ও .বাংলা ডোমেইনে DNS Management

একটি ডোমেইনে DNS Management বা Zone Record Management এর বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি পদ্ধতি আলোচনা করা হলো।

১। BTCL Hosted DNS Management

এটির জন্য প্রথমে আপনার BTCL Domain Profile একাউন্টে লগিন করুন এবং বামপাশের সাইডবার থেকে DNS Hosting থেকে Buy DNS Hosting এ যান। নিচের মতো পেজ আসবেঃ

এরপর Select Provider থেকে আপনার ডোমেইন এক্সটেনশন অনুযায়ী .bd বা .বাংলা সিলেক্ট করুন এবং Search এ ক্লিক করুন। পরবর্তী পেজ থেকে আপনার ডোমেইন নেম সিলেক্ট করুন এবং পুনরায় Search এ ক্লিক করুন। সব ঠিক থাকলে নিচের মতো পেজ আসবেঃ

এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। উল্লেখ যে এতে আপনার ডোমেইনে BTCL এর DNS Management এর ডিফল্ট নেমসার্ভার সেট হয়ে যাবে। যদি অটোম্যাটিক্যালি সেট না হয় তাহলে এই পেজে দেখানো নেমসার্ভার দুটি কপি করে ডোমেইনে সেট করুন।

উপরের ধাপ শেষে পুনরায় বামের সাইড বারের DNS Hosting => DNS Hosting => Search DNS Hosting এ যান। নিচের মতো পেজ আসবেঃ

এখান থেকে যে ডোমেইনের DNS Zone অ্যাড বা এডিট করবেন সেটির Zone Records এর অধীনে থাকা Add/Edit Record এ ক্লিক করুন। নিচের মতো পেজ আসবেঃ

এবারে Add Zone Record বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় রেকর্ড অ্যাড করুন। যেমনঃ

এখানে উল্লেখ যে BTCL DNS Hosting ফিচারের মাধ্যমে সীমিত সংখ্যাক রেকর্ড বিনামুল্যে অ্যাড করতে পারবেন। অধিক রেকর্ড প্রয়োজন হলে আলাদা প্যাক ক্রয় করতে হবে।

২। ক্লাউডফ্লেয়ারের ফ্রি DNS ফিচারঃ

ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে থার্ড লেভেল .bd ডোমেইন (.com.bd/.net.bd/.org.bd ইত্যাদি) ও যেকোন .বাংলা ডোমেইনে DNS Record ম্যানেজ করতে পারবেন। এখন অবধি সেকেন্ড লেভেলের .bd ডোমেইন (domain.bd) ক্লাউডফ্লেয়ারে সাপোর্টেড নয়। হয়তো কিছুদিন পরেই এটিও সাপোর্ট করবে। তো চলুন দেখে নেয়া যাক যে কিভাবে ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে বিনামুল্যে DNS Record ম্যানেজ করবেন।

প্রথমে cloudflare.com এ যান এবং একাউন্ট ক্রিয়েট করুন। এরপর লগিন করে +Add এর অধীনে থাকা Connect a domain এ ক্লিক করে কিংবা ড্যাশবোর্ডে থাকা Onboard a domain বাটনে ক্লিক করুন

নিচের মতো পেজ আসবে।

এখানে থাকা Enter an existing domain ফিল্ডে আপনার ডোমেইন নেম লিখুন এবং Continue বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজ থেকে Free – Select Plan এ ক্লিক করুন।

এরপর কিছু প্রক্রিয়া চলবে এবং সবশেষে নিচের মতো পেজ আসবেঃ

এখানে কিছু ডিফল্ট রেকর্ডও চলে আসতে পারে। অপ্রয়োজনীয় মনে হলে রিমুভ করে দিবেন। এরপর Add record বাটনে ক্লিক করে প্রয়োজনীয় রেকর্ড অ্যাড করুন এবং Continue to activation এ ক্লিক করুন।

এখানে দেখুন, ২টি নেমসার্ভার দেখাচ্ছে। আপনার BTCL একাউন্টে লগিন করে ডোমেইনে এই নেমসার্ভারদুটি সেট করুন এবং Continue বাটনে ক্লিক করুন। এবারে প্রোপাগেশনের জন্য অপেক্ষা করুন। আপনি চাইলে পরবর্তীতে যেকোন সময়ে ক্লাউডফ্লেয়ার একাউন্টে লগিন করে রেকর্ড অ্যাড/রিমুভ করতে পারবেন।

৩। Hostever এর ফ্রি DNS Management ফিচারঃ

যদি আপনার ডোমেইনটি Hostever এর মাধ্যমে অর্থাৎ hostever.com থেকে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে শুধুমাত্র সেক্ষেত্রেই এই ফিচারটি পাবেন। ডোমেইন রেজিস্ট্রেশন পরে আপনার Hostever একাউন্টে লগিন করে Domains => My Domains এ যান। আপনার ডোমেইনের তালিকা দেখাবে। সেখান থেকে যে ডোমেইনে DNS Record অ্যাড করতে চান ঐ ডোমেইনের ডানে থাকা তিনটি ডট (…) এ ক্লিক করে Manage Domain এ যান। .bd ডোমেইনের ক্ষেত্রে নিচের মতো পেজ আসবেঃ

প্রথমে এখানে থাকা Nameservers এ ক্লিক করে পুর্বের সকল নেমসার্ভার মুছে DNS Management এর জন্য নিচে দেয়া নির্ধারিত নেমসার্ভার সেট করুনঃ
earth.hostever.com
moon.hostever.com

এরপর New DNS Manager এ যান। নিচের মতো পেজ আসবেঃ

এখানে আগে থেকে সিস্টেমের ডিফল্ট অ্যাড করা কিছু A, CNAME এবং MX রেকর্ড দেখাবে। এগুলো মুছে আপনার প্রয়োজনীয় রেকর্ড অ্যাড করুন। কোন অসুবিধা হলে লাইভ চ্যাট সাপোর্টে যোগাযোগ করুন।